চট্টগ্রামে সিপিবি সভাপতি

ইসি প্রধানমন্ত্রীর হাতের পুতুল হয়েই থাকবে

নির্বাচন কমিশন (ইসি) প্রধানমন্ত্রীর হাতের পুতুল হয়েই থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম। ইসি গঠন আইনকে কালো আইন আখ্যা দিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার ক্ষমতা তো চিরস্থায়ী হবে না। কিন্তু স্বৈরশাসক যারাই আসবে, বিশেষ করে সামরিক স্বৈরশাসকদের জন্য এই আইন পোয়াবারো হয়ে গেছে। কারণ নির্বাহী প্রধানই তো নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। এটা চুয়াত্তরের বিশেষ ক্ষমতা আইনের মতো ব্ল্যাক ল হয়েছে।’

গতকাল রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে শাহ আলম এসব কথা বলেন।

সিপিবি সভাপতি আরও বলেন, ‘আমরা (সিপিবি) কারও ক্ষমতার বাহন হতে চাই না। আমরা কাউকে ক্ষমতায় রাখতেও চাই না। আমরা কারও ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার হব না। আমরা বিকল্প গড়তে চাই, ক্ষমতায় যেতে চাই। আমরা ব্যবস্থা বদল করতে চাই। প্রকৃত গণতন্ত্র কায়েম করতে চাই।’