জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের শিক্ষার্থী সাগর চন্দ্র দের ওপর নির্যাতনের বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। গতকাল সোমবার দুপুর ১২টায় উপাচার্যের কক্ষে এ বৈঠক হয়।
তদন্ত করে আগামী রবিবারের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে উপাচার্যের এমন আশ্বাস পেয়ে আগামী রবিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।