লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) প্রাণঘাতী সংঘাতের পর চীনের কোনো সিনিয়র নেতা হিসেবে প্রথম ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারত সফরের আগে নেপাল সফরে যেতে পারেন তিনি। এনডিটিভি জানিয়েছে, মার্চের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হতে পারে। লাদাখ পরিস্থিতি নিয়ে ভারত ও চীন সামরিক পর্যায়ে আলোচনা অব্যাহত থাকলেও খুব বেশি সফলতা আসেনি।
২০২০ সালের ৫ মে প্যানগন লেক এলাকায় সহিংস সংঘাতের পর পূর্ব লাদাখে দুই দেশের সীমান্তে অচলাবস্থা তৈরি হয়। ওই বছরের ১৫ জুন গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সহিংসতায় রূপ নেয় সেই উত্তেজনা। এতে ভারতের ২০ জন এবং চীনের ৪ সেনা নিহত হয়। পরে এক প্রতিবেদনে দাবি করা হয়, ওই সংঘাতে চার নয় চীনের ৪২ সেনা নিহত হয়।