বাংলাবান্ধা স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও শবে বরাত উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত ৩ দিনের জন্য পঞ্চগড়ের চতুর্দশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী রোববার থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

তবে এই সময় বাংলাবান্ধা স্থলবন্দরের সরকারি কার্যক্রম ও বৈধ ভিসা সংবলিত পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে পারাপার হতে পারবেন বলেও জানান স্থলবন্দর কর্তৃপক্ষ।