নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জেরে ফতুল্লায় শিশু মো. ইমনকে হত্যার দায়ে নয় বছর পর ৪ জনের মৃত্যুদণ্ড এবং ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন রবিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।এ সময় দুজন আসামি উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জাসমিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৩ সালে জমির বিরোধ নিয়ে শিশু ইমনকে হত্যা করা হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত চারজনকে বেকসুর খালাস দিয়েছে। এই মামলায় মোট ১০ জন আসামি ছিলেন।