গতকাল লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ক্রিস্টফ হ্যাসিগ। এসময় কোম্পানির প্রধান নির্বাহী ও পরিচালক রাজেশ সুরানাসহ কোম্পানির পরিচালনা পর্ষদের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গতকালের এজিএমে লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ারহোল্ডাররা ২০২১ সালের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশসহ সব প্রস্তাবনা অনুমোদন করেন।