এবি ব্যাংক-হোটেল সারিনা ঢাকার চুক্তি

এবি ব্যাংক লিমিটেড এবং হোটেল সারিনা ঢাকার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এবি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা হোটেল সারিনা ঢাকা থেকে বছর জুড়ে রুম রেন্ট, মিটিংরুম, ব্যানকোয়েট ও কনভেনশন হলে ৫০ শতাংশ ছাড় এবং ক্যাফে ও বেকারি পণ্য এবং হেলথ ক্লাব মেম্বারশিপে ২০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। এবি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান এবং হোটেল সারিনা ঢাকার ডিরেক্টর অব ফাইন্যান্স মোহাম্মদ আলী চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।