দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৩৪ জনের। এ সময় আরও একজন মারা গেছে। আর আগের দিন মঙ্গলবার রোগী শনাক্ত হয়েছিল ১২১ জন। সেদিন কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জন এবং মারা গেছে ২৯ হাজার ১১৮ জন।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫৭১টি, পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৫২১টি। এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হার দাঁড়িয়েছে ১ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত ১৪ দশমিক ১৯ শতাংশ শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১ দশমিক ৪৯ শতাংশ। মৃত্যুবরণকারী একজন নারী। তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে মারা যান।