৫.৫ স্টার রেটিংয়ের ওয়ালটন এসি বাজারে

বিশ্বের অন্যতম বিদ্যুৎসাশ্রয়ী এসি বাজারে ছাড়ল বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটন, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটশন (বিএসটিআই) কর্তৃক ৫.৫ স্টার এনার্জি রেটিংপ্রাপ্ত। ‘ইনভার্না’ সিরিজের ওয়ালটনের এই এসি শুধু বাংলাদেশই নয়, উপমহাদেশের সর্বোচ্চ বিদ্যুৎসাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষায় দেখা গেছে ইকো মুডে ওয়ালটনের আলট্রা এনার্জি সেভিং ১ টনের এই এসি ব্যবহারে ঘণ্টায় বিদ্যুৎ খরচ হচ্ছে মাত্র ২.১৯ টাকা।

গত ২১ মার্চ রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ৫.৫ স্টার রেটিংয়ের আলট্রা এনার্জি সেভিং এসি উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা-পরিচালক এসএম মাহবুবুল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার প্রমুখ।

জানা গেছে, দেশে সাম্প্রতিক সময়ে যে পরিমাণ এসি বিক্রি হয়, তাতে ওয়ালটনের ৫.৫ স্টার রেটিংয়ের এসি ব্যবহৃত হলে বছরে ৭২ কোটির বেশি কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে, অর্থমূল্য বিবেচনায় যা ৩৭৭ কোটি টাকারও বেশি। এতে প্রায় ৩ লাখ টন কার্বন নিঃসরণ হ্রাস পাবে। বিজ্ঞপ্তি