ভারতে যাচ্ছে হিরুর দল

ভারতের তিনটি রাজ্যে নৃত্যপরিবেশন করতে নিজের দল সৃষ্টি কালচারাল সেন্টারের ১০ জন শিল্পী নিয়ে যাচ্ছেন নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক আনিসুল ইসলাম হিরু। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা ভারতে যাচ্ছি ২৭ মার্চ। বাংলাদেশ হাই কমিশনের আমন্ত্রণে আমরা এবার তিনটি অনুষ্ঠান করব। ২৮ মার্চ দিল্লিতে হাইকমিশনের মঞ্চে, এর পরদিন চ-িগড় ও ৩১ মার্চ জলন্দার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান হবে।’ তবে তিনি আক্ষেপের সুরে বলেন, ‘আমি দেশের সংস্কৃতি নিয়ে কাজ করি। দীর্ঘ নৃত্য ক্যারিয়ারে মানসম্মত কাজ দিয়েই মানুষের মন জয় করেছি। কিন্তু বিগত দশ বছর আমি সরকারি প্রতিনিধি হিসেবে বিদেশে যাওয়ার সুযোগ পাইনি। সরকারিভাবে নিজের দেশকে বিদেশের মাটিতে উপস্থাপনের অনুভূতিই আলাদা। শিল্পী হিসেবে আমি সেই সুযোগটি অবশ্যই প্রত্যাশা করতে পারি।’