ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেলের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে খুলনা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মহাসড়কে এ কর্মসূচি পালন করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা।
বক্তারা বলেন, স্থানীয় একটি ক্লিনিক ব্যবসায়ীর নানা অপপ্রচারে ক্ষুব্ধ হয়ে নিজেই বদলির আবেদন করলে পাশর্^বর্তী উপজেলা কাউখালীতে বদলির আদেশ হয় রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেলের। এ খবর ছড়িয়ে পড়লে সকালে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হন। পরে সাড়ে ৯টার দিকে তারা মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করে রাখেন। এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরাও অবরোধে যোগ দেন। অবরোধকারীরা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুদিকে প্রায় দুই শতাধিক যানবাহন আটকে পড়ে।