নীলফামারীর জলঢাকায় দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার সকালে জলঢাকা পৌরসভা ও বালাগ্রাম ইউনিয়নে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোফাজ্জল হোসেন (৫৫), তার ছেলে লেলিন হাসান (২৭) ও জলঢাকা পৌর শহরের কাজিরহাট ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম মেসি (২৭)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, ডাঙ্গাপাড়া এলাকা থেকে আসাদুল ইসলাম মেসিকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে পৃথক অভিযান চালিয়ে চাওড়াডাঙ্গী এলাকার নিজ বাড়ি থেকে ইউপি সদস্য ও তার ছেলেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।