'নিরাপদ মাছে ভরব দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ' এ স্লোগান সামনে রেখে ২০২১-২২ অর্থবছরে প্রজনন মৌসুমে জাটকা ধরা নিষিদ্ধের সময়ে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় ৪০ জেলের মাঝে ৮০ কেজি করে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) বিকালে বেলকুচি পৌরসভা কার্যালয়ে নিবন্ধিত জেলেদের ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইকবাল রানা, সাবেক ইউপি ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ, সাবেক ছাত্রনেতা চান মিয়া সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিলর ফজলুল রহমান ফজল, ট্যাগ অফিসার আব্দুলাহ আলমতি, সাবেক ছাত্রনেতা আব্দুস ছবুর প্রমুখ।