মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৮ মার্চ জিপিএইচ ইস্পাত তাদের কর্মকর্তাদের সন্তানদের জন্য চট্টগ্রামের সীতাকু-স্থ কুমিরা প্ল্যান্টে ‘ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিশিষ্ট চিত্র ও অভিনয় শিল্পী অধ্যাপক শায়লা শারমিন বলেন, ‘ভবিষ্যতের বাংলাদেশ হবে দূষণমুক্ত ও সবুজ বাংলাদেশ। তা ছাড়া অর্থনৈতিকভাবে টেকসই বাংলাদেশই আমাদের আগামীর স্বপ্ন।’
অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (গ্রুপ) আবু বকর সিদ্দীক, নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) ইঞ্জিনিয়ার মাদানী এম ইমতিয়াজ হোসেন, অ্যাডভাইজর অভীক ওসমান, আমিরুল ইসলাম, সাদমান সাইকা শেফা, হেড অব প্ল্যান্ট অপারেশন্স মাদুলুরি শ্রীনিবাসা রাও এবং চিফ পিপল অফিসার শারমিন সুলতান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুই গ্রুপে প্রায় ৬০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি