স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা স্বামী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে স্ত্রীর গায়ে আগুন দিয়ে পালিয়ে যাওয়া স্বামী জহিরুলকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার সকালে জেলার আড়াইহাজার থানার গোপালদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার উপপরিচালক একেএম মুনিরুল আলম।

র‌্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার লতিফ বাবুর্চির বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টসকর্মী রোজিনা আক্তারকে তার স্বামী গত রবিবার দাহ্য পদার্থ দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ভিকটিমের বাবা আবদুস ছামাদ বাদী হয়ে গত মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা একেএম মুনিরুল আলম জানান, জিজ্ঞাসাবাদে জহিরুল স্বীকার করেছে ঘটনার দিন নেশা করার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে সে। স্ত্রী নেশার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার গায়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।