রামরামপুর ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পার রামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৫টি ভোট কেন্দ্রের ৯১টি বুথের মাধ্যমে ২৮ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

নির্বাচনে সুষ্ঠুভাবে পরিচালনা করতে ৬ জন ম্যাজিস্ট্রেট, ২৫৫ জন পুলিশসহ, র‍্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে। এছাড়াও ১৩ জন নির্বাচন কমিশনারের নিজস্ব কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও  হাইকোর্টের আদেশে তা স্থগিত করা হয়।