মহেশখালীত ইয়াবাসহ মসজিদ কমিটির সভাপতি গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরে মৌলভীকাটা জামে মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেনকে ১৫৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইর দিকে ইয়াবার চালান নিয়ে আসলে স্থানীয়রা টের পায়। পরে তারা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ভাবে মহেশখালী থানার এস আই আবু বক্করের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে ইয়াবা গণনার সময় আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার গ্রেপ্তার আলতাফকে সকালে মহেশখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। 

জানা যায়, তিনি শাপলাপুরের মৌলভাীকাটা জামে মসজিদ কমিটির সভাপতি ও বিগত ইউপি নির্বাচনে মহিলা মেম্বার প্রার্থী ছকিনা বেগমের স্বামী।

শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাহমুদ জানান, ইয়াবাসহ মৌলভীকাটা জামে মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বে নেই বলেও জানান।

মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল বলেন, শাপলাপুরে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।