দর্শকপ্রিয় নাটকের নির্মাতা জহির খান এবার মৌসুমী হামিদ ও ইরফান সাজ্জাদকে জুটি করে তিনি নির্মাণ করেছেন টেলিছবি ‘মি. মেন্টালম্যান’। এই টেলিছবিতে একটি গান রয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন দর্শকপ্রিয় গায়িকা বিন্দু কনা ও আমিনুল ইসলাম। নির্মাতা জানান, গানটি টেলিছবির গল্পের সঙ্গে প্রাসঙ্গিক। এটি প্রকাশের পর শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছি।
তোমাকেই ভালো আমি বাসবোই জীবনভর/ কি করে তুমি বলো করবে আমায় পর! শিরোনামের গানটি লিখেছেন অনুরূপ আইচ। গানটি নিয়ে আশাবাদী শিল্পী বিন্দু কনা। তিনি বলেন, ভীষণ ভালো লাগছে জহির খানের পরিচালনায় টেলিফিল্ম ‘মি. মেন্টালম্যান’-এ নিজের কণ্ঠ ভাগ করে নিতে পেরে। আশা করি, গানটি প্রকাশ হলে সবার ভালো লাগবে।
মিজানুর রহমান বেলালের রচনায় জহির খানের টেলিছবিটি শনিবার (২ এপ্রিল) রাত ৮.৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রচার হবে।
টেলিছবিতে আরো অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, আহমেদ জিসান, নীহারিকা মৌ, নূরে আলম নয়ন প্রমুখ।