ফেনী জেলা ছাত্রলীগ

সভাপতি তপু সম্পাদক জাবেদ

ফেনী জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তোফায়েল আহাম্মদ তপুকে সভাপতি ও মো. নুর করিম জাবেদকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৮ মার্চ মেয়াদোত্তীর্ণ হওয়ায় জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ।