নড়াইল থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘নড়াইল কণ্ঠ’ পত্রিকা ও অনলাইন সংস্করণ নড়াইলকণ্ঠডটকমের সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ পাঁচজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সাংবাদিক সমাজের ব্যানারে গতকাল সোমবার দুপুরে নড়াইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে নড়াইল প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংবাদিক মলয় কান্তি নন্দী, কাজী হাফিজুর রহমান, সাথী তালুকদার, সাইফুল ইসলাম তুহিন, রেজাউল করিম, কাজী আশরাফ, ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন বক্তারা।