ডোমার উপজেলা চেয়ারম্যানকে আ.লীগ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকা-ের জন্য নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদকে উপজেলার আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য পদ থেকে বহিষ্কার (অব্যাহতি) করা হয়েছে। একই সঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল হক চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মমতাজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।