মানবদেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ হলো চোখ। কিন্তু এই চোখকে আমরা অনেক সময় অবহেলা করি। কম্পিউটার প্রতিদিনকার কাজের অংশ হয়ে গেছে। দেখা যায় দিনের ৪/৫ ঘণ্টা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে কাজ করতে হয়। কম্পিউটার ব্যবহারে সবচেয়ে ক্ষতি হয় চোখের। তাই চোখের যত্নে প্রতিদিন যা করতে হবে
অনেক মানুষ আছেন, যারা সারাক্ষণ চোখ কচলে থাকেন। এর ফলে হাতে থাকা ময়লা, ধুলাবালি চোখের ভেতরে ঢুকে যায় । যার কারণে চোখে ইনফেকশন হয়ে নানা রোগের দেখা দেয়।
কম্পিউটারে বসে কাজ করার অবস্থানটি ঠিক রাখুন। স্ক্রিনের অবস্থান চোখ থেকে এক হাত ব্যবধানে ২০ ডিগ্রি চোখের স্তর থেকে নিচে হতে হবে।
নিয়মিত সানগ্লাস ব্যবহার করুন। ভালো মানের সানগ্লাস সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট ইউভি রশ্মি থেকে চোখকে রক্ষা করে । এমন সানগ্লাস ব্যবহার করুন যা ৯৯% - ১০০% ইউভিএ এবং ইউভিবি রশ্মি
প্রতিরোধ করে ।
কাজের সময় প্রতি ২০ মিনিট পর কম্পিউটার থেকে চোখ সরিয়ে অন্য কিছুর দিকে তাকান যা আপনার দৃষ্টি থেকে ২০ ফিট দূরে অবস্থিত। কাজ করতে করতে ২০ বার চোখের পলক ফেলুন। এটা চোখকে ময়েশ্চারাইজ করবে।
ধূমপান ত্যাগ করুন। ধূমপান চোখের ওপর প্রভাব ফেলে। ধূমপান ম্যাকিউলার, ক্যাটার্যাক্ট এবং নার্ভের ক্ষতি করে । যা দৃষ্টিশক্তি হ্রাস করে দেয়।
প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন এ এবং ডি যুক্ত খাবার রাখুন। সঠিক পরিমাণে এই ভিটামিনযুক্ত খাবার না খেলে রাতকানা রোগ এবং চোখের অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। ভিটামিন ‘এ’-এর প্রধান উৎস প্রাণিজ প্রোটিন যেমন যকৃত, ডিমের কুসুম, দুধ, মাখন, পনির ও মাছ।
প্রতিদিন ঠান্ডা পানির ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করুন। এতে চোখের ময়লা বের হয়ে যাবে। ঘুমাতে যাওয়ার আগে চোখে দেওয়া আইলাইনার, মাশকরা, কাজল ভালো করে ধুয়ে ফেলুন।
অনেকের চোখের নিচ ফোলা থাকে। এটি হয়ে থাকে অতিরিক্ত লবন খাওয়ার কারণে। লবন খাওয়া কমিয়ে দিন।
ব্যবহার করা টি-ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের ওপর ১০ মিনিট রাখুন। এটি চোখকে আরাম দেবে এর সঙ্গে আপনার চোখের নিচের কালিও দূর করতে সাহায্য করবে।
একটানা কাজ না করে ২০ মিনিট পর উঠে একটু হেঁটে আসুন, কাজের একঘেয়েমি কাটানোর পাশাপাশি চোখকে স্বস্তি দেবে । যে কোনো সমস্যা দেখা দিলে শুরুতেই চোখ বিশেষজ্ঞ চিকিৎসকের পরার্মশ নিন।
যা করবেন না
চোখ ভালো রাখতে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস। ভিটামিন সি, জিঙ্ক, লুটেন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, জিয়েক্সানথিন সমৃদ্ধ খাবারের বিকল্প নেই। সেইসঙ্গে মৌসুমি ফল, শাক, সবজি ইত্যাদি খেতে হবে ।
চোখের যত্নে পরতে হবে প্রোটেকটিভ চশমা। এ ধরনের চশমায় চোখের ওপর চাপ পরে না। কম্পিউটার স্ক্রিনের সামনে থাকলে বা বাইরে বের হলে অবশ্যই প্রোটেক্টিভ চশমা ব্যবহার করবেন।
শরীরের সব অঙ্গেরই মতো চোখেরও বিশ্রাম দরকার। একনাগাড়ে টিভি, কম্পিউটার, মোবাইলসহ বিভিন্ন গ্যাজেটের দিকে তাকিয়ে থাকলে চোখে ব্যথা, জ্বালা, ড্রাই আই ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। একনাগাড়ে দীর্ঘ সময় কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না। বরং চোখকে কিছু সময় বিশ্রাম দিন। চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকুন।