পাকিস্তানের সাবেক স্পিনার হুসাইন মারা গেছেন

পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার মোহাম্মদ হুসাইন মারা গেছেন। সোমবার ৪৫ বছর বয়সে লাহোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এই বাঁহাতি স্পিনার পাকিস্তানের হয়ে ২টি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলে নিয়েছেন মোট ১৬ উইকেট।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় হুসাইনের। শেষ টেস্ট খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩১ ম্যাচ খেলে ৪৫৪ উইকেট নেন তিনি। তার সেরা ফিগার ৫৩ রানে ৭ উইকেট।

হুসাইনের মৃত্যুতে তার পরিবার ও বন্ধুজনদের সমবেদনা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।