সখীপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সখীপুরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে বিথি নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার শোলাপ্রতিমা গ্রামের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দশ বছর আগে উপজেলার শোলাপ্রতিমা গ্রামের তোলা মিয়ার মেয়ে বিথি আক্তারের সঙ্গে কৈয়ামধু গ্রামের প্রবাসী আশরাফুল ইসলামের বিয়ে হয়। তাদের ঘরে ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, ভোরে প্রবাসী স্বামী আশরাফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা-কাটাকাটির জের ধরে অভিমান করে মা, বাবার অজান্তে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, ফাঁসের লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।