খালেদা জিয়ার পিএস ড. জাকির মারা গেছেন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব (পিএস) ড. জাকিরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ড. জাকিরুল স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তিনি বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হিসেবে টানা ১৩ বছর ওএসডি থাকার পর বছরখানেক আগে অবসরে যান। 

তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল ছাত্র সংসদের জিএস ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠালগ্নে তিনি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।  জাকিরুল ছিলেন কবি, লেখক ও রাজনৈতিক গবেষক। 

তার পরিবার জানায়, জাকিরুল সব সময় দেশ ও দেশের রাজনীতি নিয়ে চিন্তা করতেন। সততার ব্যাপারে তিনি কখনো আপস করেননি। নিজে সরকারি কর্মকর্তা হয়েও আমলাদের দুর্নীতির বিষয়ে সব সময়ই স্পষ্ট ভাষায় কথা বলতেন।