ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুল ইসলাম (৪১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে চোরকোল গ্রামের ময়নার খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। সাইদুল ইসলাম ওই গ্রামের জাহা বক্সের ছেলে।
স্থানীয় সংবাদকর্মী মঞ্জুর ঢালী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে সাইদুলclv নির্মাণাধীন বাড়ির বিদ্যুতের মিটার খুলে যায়। সোমবার সকালে বিদ্যুতের মিটার ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।