নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল হয়ে উঠেছিল এমপি-মন্ত্রী-মেয়রসহ রাজনৈতিক নেতাদের মিলনমেলা। রোববার (১৮ এপ্রিল) জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিকভাবে এই ইফতার মাহফিলের ব্যবস্থাপনা করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিনাল কান্তি দাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়েসার হাসনাত প্রমুখ।
এক স্থানে মন্ত্রী, এমপি, মেয়র, ব্যবসায়ী ও পুলিশ-প্রশাসনের উপস্থিতি ইফতার মাহফিলে যোগ করে এক সৌহাদ্য পূর্ণ মুহূর্ত।
এ আয়োজনে এক টেবিলে বসে ইফতার করেন নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামীম ওসমান ও সিটি মেয়র সেলিনা হায়াত আইভী।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আদালতের চিফ জুডিশিলাল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল), নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও সাংবাদিক।