পুলিশ যদি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তেল খরচ চায় তাহলে সঙ্গে সঙ্গে ৯৯৯ অথবা আমাদের জানান। জয়পুরহাটের পাঁচবিবি থানার নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ি ও ডিজিটাল নিরাপত্তার আওতায় উপজেলার বিভিন্ন স্থানে বসানো সিসি ক্যামেরা উদ্বোধনকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন এসব কথা বলেন।
গতকাল সোমবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দাইল এলাকায় পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁইয়া, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টুসহ পুলিশ কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পরে পাঁচবিবি থানার নিয়ন্ত্রণ কক্ষে স্থাপিত ডিজিটাল নিরাপত্তা কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এর বেশ কয়েক মাস আগে থেকে উপজেলার সম্পূর্ণ এলাকা ডিজিটাল নিরাপত্তার আওতায় এনে বসানো হয় সিসি ক্যামেরা।