ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর এমএনবি ইটভাটায় মোজাম্মেল হক নামে এক কৃষককে হত্যার ঘটনায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এ ছাড়া তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুজন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন নজরুল ইসলাম, ইউনুস আলী, সেকেন্দার আলী, আব্দুল জলিল, কফিল উদ্দীন। এ ছাড়া প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদন্ড দেয় আদালত। তাদের মধ্যে নজরুল ইসলাম ও সেকেন্দার আলী পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে ১৩ এপ্রিল বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাহাবাজপুর এলাকার ভুট্টাক্ষেতে মাথাবিহীন লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম পরদিন মামলা করেন।