ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার জেরে আসছে উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপে রাশিয়া ও বেলারুশের সব খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে অল ইংল্যান্ড ক্লাব। ফিফা এর আগে রাশিয়া ও রুশ ক্লাবগুলোকে শাস্তি দিলেও টেনিসে এতদিন যুদ্ধের প্রভাব পড়েনি। উইম্বলডনই প্রথম টেনিস টুর্নামেন্ট হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। পুরুষ টেনিসের র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা তারকা এখন মেদভেদেভ। শীর্ষ দশে রাশিয়ার আরেক খেলোয়াড়ও আছেন, আন্দ্রেই রুবলেভ (৮)। নারীদের সাবেক শীর্ষ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কাও এই নিষেধাজ্ঞার কারণে উইম্বলডনে থাকতে পারবেন না। চার নম্বর তারকা আরিনা সাবালেঙ্কাও আছেন। ওদিকে এমন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। তাদের দাবি, রাশিয়ান টেনিস তারকাকে নিষিদ্ধ করলে টুর্নামেন্টেরই ক্ষতি হবে। ইন্টারনেট