মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে দশম লিবারেশন ডকফেস্টের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক্সপোজিশন অফ ইয়ং ফিল্ম টেলেন্টস ২০২২ এর আসরে বেস্ট ফিল্ম প্রজেক্ট অ্যাওয়ার্ড জিতেছে মাসউদুর রহমানের প্রস্তাবিত ডকুমেন্টারি ‘দ্য স্ক্র্যাপ’ বা ‘জঞ্জাল’।
পুরস্কার হিসেবে চলচ্চিত্রটি নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার অনুদান সহায়তা দেওয়া হবে।
‘দ্য স্ক্র্যাপ’ চলচ্চিত্রটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক অপারেশনে ধ্বংস হওয়া একটি জাহাজের পানির নিচে ৩৭ বছর থাকার পর উদ্ধার হওয়া ও টিকে থাকার গল্প।
নির্মাতা মাসউদুর রহমান এই অর্জন সম্পর্কে বলেন, এই পুরস্কার তার জীবনের একটি বিশেষ অর্জন। এই প্রাপ্তি কাজের প্রতি তার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মাসউদুর রহমান বর্তমানে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পারফর্মিং আর্টস প্রোগ্রামের ফ্যাকাল্টি এবং কো-অর্ডিনেটর হিসেবে কাজ করে যাচ্ছেন।