প্রকাশ পেল আরজীনের প্রথম অ্যালবাম

আরজীন একজন প্রবাসী বাঙালি গায়ক, গীতিকার এবং সুরকার। বাংলাদেশে জন্ম ও বেড়ে ওঠা হলেও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। বর্তমানে নিজস্ব লেখা গান ছাড়াও বাংলা লোকসংগীত নিয়ে কাজ করছেন। আরজীন ১৪ ই এপ্রিল প্রথম অ্যালবাম প্রকাশ করেছেন। অ্যালবামে মোট আটটি গান  রয়েছে। গানগুলো হলো বন্ধু বাজাও সুর, শান্তি, আহারে জীবন, গান হবে, এখনই কি যাবার বেলা, আমি তোমার জলে, তুই আর আমি এবং বেরিয়ে এসো।

প্রতিটি গানের সুর করেছেন আরজীন। সেই সঙ্গে ছয়টি গানের কথা এবং দুইটির আংশিক কথা লিখেছেন। শান্তি গানটির কথা তার সঙ্গে লিখেছেন আশেকুল ইসলাম প্রবাল এবং আহারে জীবন গানটি আরজীন লিখেছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকির টেলিভিশনে দেয়া একটি সাক্ষাতকার এর লাইন থেকে। গানগুলির সঙ্গীত আয়োজন করেছে ব্রাইস লামার। এ্যালবামটি যুক্তরাষ্ট্র থেকে আর্টিস্ট আখড়া রেকর্ড লেবেল এর মাধ্যমে প্রকাশিত  হয়েছে ।

আরজীনের এই অ্যালবামটি শ্রোতারা শুনতে পাবেন আরজীন এর ইউটিউব চ্যানেল এ, Spotify,   ইউটিউব মিউজিক, অ্যাপল মিউজিক, আই টিউন্স, এবং আমাজন মিউজিক এ। গানগুলো ব্যান্ড ক্যাম্প এর এই লিঙ্কেও  শুনতে পাবেন https://arzeen.bandcamp.com/releases.