কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত কচ্ছপ

কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে একটি মৃত অর্ধগলিত কচ্ছপ। কচ্ছপটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে বলে ধারণা করছে স্থানীয়রা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে পর্যটন পার্কসংলগ্ন সৈকতে কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। গত এক মাসে কুয়াকাটা সৈকতে ১২টি মৃত কচ্ছপ ভেসে এসেছে।

স্থানীয় বাসিন্দা ইয়াছিন ফরাজী বলেন, কচ্ছপটি জোয়ারের ¯্রােতে ভেসে এসে সৈকতের বালুতে আটকে আছে। এটি এখনো অপসারণ করা কিংবা বালুচাপা দেওয়া হয়নি। কচ্ছপটি অর্ধগলিত হওয়ার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ ইকো-ফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়। তাই এরা উপকূলে চলে আসে।