স্টেপ অ্যাহেড বাংলাদেশের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ অসহায় ও দুস্থ মানুষের  মাঝে ইফতার বিতরণ করেছে।

গত বছরের মতো এবারো সংগঠনটির কোমলমতি শিশু- কিশোরেরা শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর উত্তরা এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে এ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করে।

উল্লেখ্য, স্কুলের শিশু-কিশোরদের নিজেদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ ২০২১ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় সংগঠনটির সদস্যরা এ ইফতার কর্মসূচির আয়োজন করে।