কুমিল্লায় হাত-পা-মুখ বাঁধা ফারজানা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মস্তফাপুর এলাকার লালমাই পাহাড়ের পাদদেশের একটি ধানিজমি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত ফারজানা (২৮) একই উপজেলার অলিপুর গ্রামের ইকবালের স্ত্রী এবং পাশর্^বর্তী আলেখারচর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
নিহত ফারজানার চাচা হাফিজুল ইসলাম বলেন, ফারজানার স্বামী ইকবাল বাবার বাড়ি থেকে নেশা করার জন্য টাকা এনে দিতে প্রায়ই তাকে মারধর করত। তাই পরিবারের সবাই মিলে তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করায়। তিন দিন আগে ইকবাল মাদক নিরাময় কেন্দ্র থেকে বাড়ি ফিরে স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে। গতকাল সকালে সে শ^শুরবাড়িতে ফোন করে জানায়, ফারজানাকে কে বা কারা হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখেছে।
কোতোয়ালি মডেল থানাধীন ক্যান্টনমেন্ট নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউল ইসলাম বলেন, লাশের মাথায় বড় বড় আঘাতের চিহ্ন রয়েছে। তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। এটা পরিকল্পিত হত্যাকা-। ঘটনার পর থেকে তার স্বামী ও শ^শুরবাড়ির লোকজন পলাতক।