চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন জস বাটলার। ইতোমধ্যে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সবার শীর্ষে ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার। ৮১.৮৩ গড়ে ৪৯১ রান করেছেন তিনি।
রানের ফুলঝুরি বয়ে দেওয়ার পেছনে মুশতাক আহমেদকে কৃতিত্ব দিলেন বাটলার। ৩১ বছর বয়সী তারকা জানান, পাকিস্তানের কোচের পরামর্শ শুনে রানের দেখা পাচ্ছেন তিনি।
বাটলার বলেন, ‘মুশতাক আমাকে সবসময় বলতেন, প্রথমে অফ-সাইড দিয়ে খেলার জন্য এবং পরে লেগ-সাইডে খেলার। যদি আপনি কেবল লেগ-সাইডে খেলেন, তবে কখনো অফ-সাইডে খেলতে পারবেন না।’
পাকিস্তানি কোচের এই পরামর্শ শুনে পঞ্চদশ আইপিএলে তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন ইংলিশ তারকা।