১৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন হাসপাতাল

দিনাজপুরের পার্বতীপুরে ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের বিদ্যুৎ লাইনের সার্ভিস তার চোরেরা কেটে নিয়ে গেছে। এর ফলে ১৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল হাসপাতাল। শনিবার গভীর রাত থেকে গত রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। চোরেরা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৪৪০ ভোল্ট বিদ্যুৎ লাইনের সার্ভিস তার কেটে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হামদুল্লাহ বলেন, ‘চুরির বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।’