বল্লমের আঘাতে নারী খুন, ছুরি মেরে ভাইকে হত্যা

নেত্রকোনায় ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে ঘটনা দুটি ঘটে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের নিহত ওই নারীর নাম তিনিশা বেগম (৪৫)। গতকাল সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামে তার ভাই লিয়ট মিয়ার বাড়িতে থাকতেন। এ ঘটনায় ছালেক মিয়া (৫১) ও রোমান মিয়া (১৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই হাফিজুরের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান (৭০) ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।