ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ২৪ ঘণ্টা চলবে ৬ ফেরি

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারখ্যাত মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া রুটে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করতে ২৪ ঘণ্টা ৬ টি ফেরি চলাচল করবে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার থেকে এ নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করলেও বৃহস্পতিবার সকাল থেকে চলাচল করছে নয়টি ফেরি।

বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া রুটে কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ও এনায়েতপুরীসহ ছয়টি ফেরি এবং মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে চারটিসহ উভয় রুটে ঈদের আগে ও পরে ১০টি ফেরি চলবে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের এই ঘাট থেকে শিমুলিয়া রুটে ছয়টি ফেরি ২৪ ঘণ্টা চলাচল করবে। সকাল থেকে দক্ষিণ অঞ্চলের যাত্রীরা ঈদ উপলক্ষে ঘরে ফিরছে। তবে এই ঘাট থেকে ঢাকাগামী যাত্রীর চাপ নেই।