সরিষাবাড়ীতে ২ লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে দুটি স্থান থেকে ট্রেনে কাটা পড়া ও ধানক্ষেতে পড়ে থাকা দুটি লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পশ্চিমপাড়া গ্রামের ধানক্ষেতে পড়ে থাকা দুলাল মিয়া (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানার পুলিশ। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে ট্রেনে কাটা রিতা আক্তার (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

নিহত দুলাল মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পশ্চিমপাড়া গ্রামের আলাউদ্দিন ওরফে কালু মিয়ার ছেলে। রিতা আক্তার সরিষাবাড়ীর ভবানীপুর গ্রামের সাব্বির আলমের স্ত্রী।