সালথায় গরু দেখতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ফরিদপুরের সালথায় বৃষ্টির মধ্যে গরু দেখতে গিয়ে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ গোপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে।

রাকিবুল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে তার পরিবার জানিয়েছে। ঈদের ছুটিতে এসে বজ্রপাতে প্রাণ হারালেন তিনি। তার এমন মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম চলছে।

বজ্রপাতে রাকিবুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, রাকিব গরু দেখতে গোয়ালঘরে যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে বাড়ি এসেছিল রাকিবুল। সকালে বৃষ্টির মধ্যে গোয়ালঘরে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রাকিবুল মারা যায়। তিনি বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।