মেক্সিকোর পুমাস ইউএনএএম’কে হারিয়ে কনকাকাপ চ্যাম্পিয়নস লিগ জিতেছে সিয়াটল সাউন্ডার্স। এই শিরোপা জয়ে ইতিহাস গড়ল মেজর সকার লিগের ক্লাবটি।
মেক্সিকোতে ফাইনালের প্রথম লেগে ২-২ গোলের ড্রয়ের পর ঘরের মাঠে দ্বিতীয় লেগে ৩-০ গোলে জেতে সিয়াটল। জোড়া গোল করেছেন রাউল রুইদিয়াজ। শেষ মুহূর্তে দলের তৃতীয় গোলটি করেন নিকোলাস লোদেইরো। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জিতল সিয়াটল।
এলএ গ্যালাক্সির পর এমএলএসের প্রথম দল হিসেবে কনকাকাপ চ্যাম্পিয়নস লিগ জিতল ক্লাবটি। তখন এই প্রতিযোগিতার নাম ও ফরম্যাট ছিল ভিন্ন। ২০০০ সালে শিরোপা জিতেছিল এলএ গ্যালাক্সি।
২২ বছর পর যুক্তরাষ্ট্রের ফুটবলে এই মহাদেশীয় শিরোপা এনে দিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলাও নিশ্চিত করল সিয়াটল। মেজর সকার লিগের প্রথম ক্লাব হিসেবে এই বৈশ্বিক আসরে খেলবে তারা। আগামী ক্লাব বিশ্বকাপ হবে চীনে। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি।
বুধবার ওয়াশিংটনের লুমেন ফিল্ডে কনকাকাপ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে দর্শক ছিল রেকর্ড ৬৮ হাজার ৭৪১।