আহত হয়ে হাসপাতালে মাশরাফি, পায়ে ২৭ সেলাই

নিজের বাসার কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

শনিবার কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনার শিকার হন মাশরাফি। টেবিলে ধাক্কা লাগলে ওপর থেকে তার পায়ের পেছনে কাচ পড়ে। ভাঙা কাচে পা কেটে যায় ৩৮ বছর বয়সী তারকার।

বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে আছেন মাশরাফি। দুর্ঘটনার পর তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পায়ে ২৭টি সেলাই পড়েছে মাশরাফির।