রণবীর সিংয়ের ‘জয়েশভাই জোরদার’ ছবিটি আইনি ঝামেলায় জড়াল। ছবির ট্রেলারে লিঙ্গনির্ধারক পরীক্ষা করার দৃশ্য দেখানো হয়েছে। ‘ইয়ুথ এগেইনস্ট ক্রাইম’ নামের একটি এনজিও এ দৃশ্যটি নিয়ে আপত্তি তুলে দিল্লি হাইকোর্টে মামলা করেছে। আইনজীবী পবন প্রকাশ পাঠক জানিয়েছেন, ছবির ট্রেলারে দেখানো হয়েছে আলট্রাসাউন্ডের মাধ্যমে ভ্রƒণের লিঙ্গ নির্ধারণ করা হয়েছে, যা ১৯৯৪ সালের প্রি-কনসেপশন অ্যান্ড প্রি-নাটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট অনুযায়ী নিষিদ্ধ। আবেদনপত্রে লেখা হয়েছে ‘কোনো সেন্সর ছাড়াই ওই দৃশ্যে আলট্রাসাউন্ডের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ দেখানো হয়েছে। আর সে কারণেই জনস্বার্থে এই মামলা করা হয়েছে।’
রক্ষণশীল গুজরাটি পরিবারের গল্প নিয়েই ‘জয়েশভাই জোরদার’। যেখানে একজন হবু বাবা তার অনাগত সন্তানকে বাঁচাতে স্ত্রীকে নিয়ে পালিয়ে বেড়ায়। কন্যাসন্তানকে বাঁচিয়ে রাখার জন্য এক বাবার লড়াই ফুটিয়ে তুলেছেন রণবীর। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী শালিনী পান্ডে। এ ছাড়া রয়েছেন বোমান ইরানি আর রতœা পাঠক শাহ। ১৩ মে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।