বাংলাদেশকে নিয়ে ‘বোকামি’ করবেন না ম্যাথিউস

বাংলাদেশে পঞ্চম টেস্ট সিরিজ খেলতে গতকাল ঢাকায় এসেছে শ্রীলঙ্কা। দেশ ছাড়ার আগেই সংবাদ মাধ্যমে নমনীয় দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার দৃষ্টিতে বাংলাদেশকে হালকাভাবে নেওয়াটা হবে অন্যতম বোকামি। ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্ত প্রতিপক্ষ।

‘বাংলাদেশ বেশ শক্ত দল, আপনি যদি তাদের হালকাভাবে নেন তবে নিজেকে বোকাদের দলে যুক্ত করলেন। বাংলাদেশকে হারাতে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে, পারফর্ম করতে হবে, দক্ষতা দেখাতে হবে এবং পরিকল্পনার প্রয়োগ করতে হবে। আর আমাদের নিশ্চিত করতে হবে যে সেটা আমরা করব। বিশেষ করে ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পরিকল্পনার সেরা প্রয়োগ ঘটাতে হবে। ঘরের মাঠে তারা দুর্দান্ত, বড় বড় দলকেও হারিয়েছে। সুতরাং ওখানে ভালো করতে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

ম্যাথিউসের ভাষ্য একেবারে ভুল না। ২০১৩ থেকে হোম-  অ্যাওয়ে কোনোবারই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারেনি শ্রীলঙ্কা। ৫ সিরিজে চারটিতে ১-০ ব্যবধানে জিতেছে তারা। প্রতি সিরিজে একটি করে টেস্ট ছিল ড্র। ২০১৭’র সিরিজে ১-১ ব্যবধানে সমতা ছিল।  সবশেষ ২০১৮ সফরে চট্টগ্রামে ড্র করেছিল দুই দল। তার আগে ২০১৪ সালেও চট্টগ্রামেই টেস্ট ড্র হয়। এবার চট্টগ্রাম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। তাই প্রথম ম্যাচে বাংলাদেশের কাছ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতাই আশা করছে লঙ্কানরা।