রাফাত উল্লা খান এনসিসি ব্যাংকের ডিএমডি

মো. রাফাত উল্লা খান এনসিসি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যাংকের হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে দায়িত্বরত ছিলেন।

মো. খান ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার সূচনা করেন। পরে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। তিনি তার ২৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে বিভিন্ন শাখা এবং প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, করপোরেট ব্যাংকিং, প্রডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড পলিসি মেকিং, ইসলামিক অ্যান্ড কনভেনশনাল ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি