সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং শেয়ারহোল্ডারদের জন্য ১৭ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম ও স্বাগত বক্তব্য দেন এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য পরিচালক, শেয়ারহোল্ডার ও শীর্ষ কর্মকর্তা।
ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম তার বক্তব্যে ২০২১ সালে করোনা মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সব নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করেন। এজিএমে ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী ২০২১ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২২ সালে ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিজ্ঞপ্তি