গুজরাটে ৬০০ জেলের স্বেচ্ছামৃত্যুর আবেদন

ভারতের গুজরাটে হাজার বছর ধরে জেলেরা বসবাস করছেন। এখন তারা স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের পোরবন্দরে। বিশ্ব জায়গাটিকে চেনে মোহনদাস করম চাঁদ গান্ধীর জন্মভূমি হিসেবে। যে গান্ধী আজীবন সত্য-শান্তি-সম্প্রীতির জন্য লড়াই করে গিয়েছেন। তার জন্মভূমিতেই ৬০০ জেলের স্বেচ্ছামৃত্যুর আবেদনের কারণ গুজরাটের বিজেপি সরকারের চূড়ান্ত বৈষম্য।

পোরবন্দরের গোসাবারা জলাভূমির জেলেদের নেতা আল্লারাখা ইসমাইল ভাই থিম্মার গুজরাট হাইকোর্টে গত বৃহস্পতিবার আবেদন করেছেন, তাদের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে চরম খারাপ হয়েছে। তার কারণ নরেন্দ্র মোদি-অমিত শাহদের দলের পরিচালিত রাজ্য সরকারের বৈষম্য। পরিস্থিতি এতটাই খারাপ যে জীবনধারণ করাটাই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি ও তার সঙ্গে ৬০০ জনকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক আদালত।