কুড়িগ্রামে এক যুবককে হত্যার অভিযোগে ৪ ভাইসহ ৮ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে কুড়িগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার দুপুরে এই রায় দেন বিচারক আবদুল মান্নান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার বাসিন্দা শিক্ষক মোখলেছুর রহমানের ছেলে নুরনবী মিয়া এবং সড়কটারী গ্রামের মোছলেম উদ্দিনের সঙ্গে পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০০৪ সালের ২৩ জানুয়ারি সকালে নুরনবীর গলায় মাফলার পেঁচানো লাশ উদ্ধার করেন তার স্বজনরা। দীর্ঘ ১৮ বছর ধরে বিচারকাজ চলার পর গতকাল ৮ জনকে যাবজ্জীবন কারাদ- দেয় আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন রাশেদ মিয়া (২২), মকবুল হোসেন (৩৫), তছলিম উদ্দিন (৩২), মোসলেম উদ্দিন (৪৪), আবদুল কাদের (২৫), মিন্টু মিয়া (২৩), মোনাল উদ্দিন (২৫) ও নুরুমিয়া (৫০)।