সিডনিতে ‘আমাদের কথা’র রবীন্দ্র জয়ন্তী উদ্‌যাপন

কবিগুরু রবীন্দ্রনাথের একশত একষট্টিতম জন্মবার্ষিকী উদ্‌যাপন করেছে অস্ট্রেলিয়ার সিডনির সাংস্কৃতিক সংগঠন ‘আমাদের কথা’।

শনিবার সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে 'হে নতুন, দেখা দিক আর বার’ শিরোনামে রবীন্দ্র জয়ন্তীর এই আয়োজনটি হয়। অনুষ্ঠানে সংগঠনের শিল্পীদের অংশ গ্রহণে বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দলীয় ও একক সংগীত, কবিতা এবং নৃত্য পরিবেশিত হয়। 

পূরবী পারমিতা বোসের পরিচালনা এবং মঞ্জুশ্রী মিতার উপস্থাপনায় সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন, আয়শা কলি, বাঁধন, সুবর্ণা তালুকদার, পেট্রেসিয়া ডিয়াজ মেনডিজ, ফাইজা কালাম রুবা, মারিয়া মুন, প্রিয়াংকা চৌধুরী, পৃথিবী তাজওয়ার, মুনতাহা মুন।

নৃত্য পরিবেশন করেন আরিও, প্রজাপতি, কুমকুম, নবনীতা, রাপ্তী ও মৌসুমী সাহা। কবিতায় ছিলেন মুনা মোস্তফা ও সাইদা শাহরীন রলি। যন্ত্রে সহযোগিতায় ছিলেন নামিদ ফারহান, এলেন জোসেফ ও সুহৃদ সোহান। শব্দ নিয়ন্ত্রণ ইভেনেক্স। সার্বিক সহযোগিতায় ছিলেন আবদূল্লাহ আল মামুন ও মইনুল হাসান সুমন।

রবীন্দ্র জয়ন্তীর এই উৎসবে রবীন্দ্র প্রেমী, স্থানীয় বাংলাদেশি কাউন্সিলর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।